|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সৌদি–বাংলাদেশ রুটে ২০ হাজার টাকার টিকিট, প্রবাসীদের স্বস্তি

নিউজ ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি, ২০২৬, ০৩:৪৯ পিএম
১০ পঠিত
00:00
00:00
সৌদি–বাংলাদেশ রুটে ২০ হাজার টাকার টিকিট, প্রবাসীদের স্বস্তি
ছবি: সংগ্রহীত

প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য কম খরচে দেশে যাতায়াত নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগের আওতায় সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী বিমানের টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই বিশেষ ব্যবস্থার ঘোষণা দেন।

তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশ রুটে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে একদিকে যেমন প্রবাসী কর্মীরা আর্থিকভাবে উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও উল্লেখযোগ্য লাভবান হবে।

উপদেষ্টা আরও বলেন, হজ ফ্লাইট পরিচালনার সময় আগে যে একমুখী ফাঁকা ফ্লাইট চলাচল করত, এই ব্যবস্থার ফলে তা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে। এর মাধ্যমে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি টাকার বেশি অতিরিক্ত আয় অর্জনের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।

এই বিশেষ ব্যবস্থায় মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। পাশাপাশি মদিনা–ঢাকা–মদিনা ও জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৪২ হাজার টাকা।

বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার জন্য ভাড়া কার্যকর হবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ভবিষ্যতে এমন বাস্তবভিত্তিক সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অতীতে অনেক ভালো উদ্যোগ সঠিক তদারকির অভাবে ব্যর্থ হয়েছে—তাই এই উদ্যোগ যেন শতভাগ কার্যকর থাকে, সে বিষয়েও বিশেষ নজর দিতে হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →