|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৫ এএম
৯ পঠিত
00:00
00:00
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান - ছবি: সংগ্রহীত

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই দেওয়া হয়েছিল—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, চট্টগ্রাম কেবল একটি বন্দরনগরী বা বাণিজ্যিক রাজধানী নয়; এটি দীর্ঘ সংগ্রাম ও প্রতিরোধের ইতিহাসে সমৃদ্ধ এক গর্বিত জনপদ।

তিনি দাবি করেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা প্রথম উচ্চারিত হয়েছিল এই চট্টগ্রাম থেকেই। তার ভাষায়, এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম সর্বপ্রথম ‘উই রিভল্ট’ বলে বিদ্রোহের ঘোষণা দেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখেন। এ ঐতিহাসিক ভূমিকার জন্য তিনি চট্টগ্রামবাসীকে স্যালুট জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, কর্নেল অলি আহমদ রণাঙ্গণে যুদ্ধ করেছেন এবং জিয়াউর রহমানের পর জাতীয়তাবাদী রাজনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। তবে বর্তমানে তিনি বিএনপিতে নেই, কারণ দলটি আর জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার আদর্শের বিএনপি নয়—এমন আক্ষেপের কথাও তুলে ধরেন জামায়াত আমির।

জনসভায় মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে চট্টগ্রাম-৯, ১০, ১১ ও খাগড়াছড়ি আসনে জামায়াতের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রাম-৮ আসনে জোট শরিক এনসিপির প্রার্থীকে শাপলা কলি প্রতীক প্রদান করা হয়।

এর আগে একই দিনে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকায় ১১ দলীয় জোটের এক নির্বাচনি সমাবেশে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, বিএনপি এখন আর শহীদ জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল নেই। তার অভিযোগ, দলটি বর্তমানে ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণে চলে গেছে।

তিনি আরও বলেন, অবকাঠামো পড়ে থাকলেও সেখান থেকেও চাঁদা তোলা হচ্ছে। খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর বিএনপি আবার চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের রাজনীতির সঙ্গে থাকার আগ্রহ নেই বলে মন্তব্য করেন অলি আহমদ।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →