|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

“বঙ্গভবন-ভারত প্যাকেজে জামায়াতের জনপ্রিয়তা ক্ষুণ্নে সাইবার হামলা”

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৮ পিএম
১০ পঠিত
00:00
00:00
“বঙ্গভবন-ভারত প্যাকেজে জামায়াতের জনপ্রিয়তা ক্ষুণ্নে সাইবার হামলা”
ছবি: সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা নষ্ট করতে পরিকল্পিতভাবে সাইবার আক্রমণ চালানো হচ্ছে।

বিএনপি, বঙ্গভবন ও ভারতের একটি সমন্বিত “প্যাকেজ প্রোগ্রাম”-এর মাধ্যমে এই অপতৎপরতা চলছে বলে তিনি দাবি করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ড মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগেই বিভিন্ন পোস্ট লেখা হচ্ছে, অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। বঙ্গভবনের সংশ্লিষ্ট লোকজনকে ব্যবহার করে এসব কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, কোনো পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মসূচি দেয়—এটি পরিকল্পিত ইঙ্গিত বহন করে।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে জামায়াত নেতা বলেন, বিএনপি এখন ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, যা সম্পূর্ণ অবাস্তব। তার ভাষায়, দেশে জনসংখ্যা ১৮ কোটি অথচ তারা ৫০ কোটি কার্ড দেওয়ার কথা বলছে। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার কোনো বাস্তব ফল দেখা যায়নি। এসব আশ্বাসকে তিনি শেখ হাসিনার ১০ টাকার চালের প্রতিশ্রুতির সঙ্গে তুলনা করেন।

তারেক রহমানকে ইঙ্গিত করে গোলাম পরওয়ার বলেন, বিএনপির নতুন সভাপতি দাবি করেছেন যে জামায়াত একসময় আওয়ামী লীগের সঙ্গে ছিল। এই বক্তব্যের জবাবে জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতির স্রোতের মাঝেও জামায়াত সততা বজায় রাখতে পেরেছিল বলেই কেউ পদত্যাগ করেনি। তখন দাড়ি-টুপি পরা মানুষ দেশ চালাতে অযোগ্য—এমন প্রচারণা চালানো হয়েছিল, যার ভুল প্রমাণ জামায়াত দিয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে তাদের জনগণকে এখন লালকার্ড দেখাতে হবে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—এই তিন দলই ক্ষমতায় থেকে দুর্নীতি, দলীয়করণ ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি। তার মতে, এসব শাসক দল দিয়ে আর দেশ পরিচালনা সম্ভব নয়।

নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, দারিপাল্লায় ভোট দিলে দেশ নাকি পশ্চিম পাকিস্তান হয়ে যাবে—এমন ভয় দেখানো হচ্ছে। আবার কোথাও ভোট দিতে গেলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তিনি জানান, জামায়াতের দাবির পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডি ক্যামেরার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে জয়ী হলে দেশের সব খাত দুর্নীতিমুক্ত করা হবে। নবজাতক ও মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, কৃষকরা ন্যায্য মূল্য পাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →