মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর
মুখপত্র অনলাইন ডেস্ক
ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এই আন্দোলনের জেরে মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণঘাটিসহ আশপাশের শিল্পাঞ্চলের কারখানাগুলো কর্তৃপক্ষ আবারও বন্ধ ঘোষণা করেছে।
বিক্ষোভের ফলে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই সঙ্গে স্থানীয় আবাসিক এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শ্রমিকদের এই বিক্ষোভে অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুরের শিকার হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের ধাওয়া করলে উত্তেজনা আরও তীব্র রূপ নেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করলে পরিস্থিতি সামলাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং শ্রমিকরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। বর্তমানে ওই এলাকায় বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন