|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

৩৪ বছরের পুরোনো কারখানা ভবন ভেঙে নতুন কারখানা করবে প্যাসিফিক জিন্স

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৬:৪৮ এএম
২৫ পঠিত
00:00
00:00
৩৪ বছরের পুরোনো কারখানা ভবন ভেঙে নতুন কারখানা করবে প্যাসিফিক জিন্স

কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে প্যাসিফিক জিন্স লিমিটেড তাদের ইউনিট-১-এর ৩৪ বছর পুরোনো ভবনটি ভেঙে ফেলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তৈরি পোশাকশিল্পের নিরাপত্তা তদারক সংস্থা আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি) ভবনটিতে বিস্তারিত প্রকৌশল মূল্যায়ন ও নিরীক্ষা চালিয়ে সম্ভাব্য কাঠামোগত বিপর্যয়ের ঝুঁকি শনাক্ত করার পর কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করে।

রোববার (১ নভেম্বর) প্রতিষ্ঠানের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে জানানো হয়, শ্রমিকদের জীবন ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবনটি ভেঙে আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বহুতল কারখানা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই সিদ্ধান্তটি শুধুমাত্র ইউনিট-১-এর ওই নির্দিষ্ট ভবনের জন্য প্রযোজ্য এবং প্রতিষ্ঠানের অন্যান্য কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির ভেরিফাইড পেইজে এ তথ্য জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ভবনে কর্মরত শ্রমিকদের চাকরি অবসানের প্রক্রিয়া ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বেতন, ওভারটাইম, বিভিন্ন ভাতা, অব্যবহৃত অর্জিত ছুটির অর্থ, নোটিশ পে, সার্ভিস বেনিফিট এবং মুনাফাসহ প্রভিডেন্ট ফান্ডের টাকা। চূড়ান্ত পাওনা সরাসরি শ্রমিকদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে এবং তাদের অভিজ্ঞতার সনদ ও প্রশংসাপত্র প্রদান করা হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, ভবনটি ভাঙার আগে আরএসসির নির্দেশনা ও কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হবে। নতুন এই শিল্পকারখানা চালু হলে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। একইসাথে নতুন কারখানায় নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নে ভূমিকা রাখবে বলে তারা মনে করছে। প্রস্তাবিত নতুন কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি নতুন কারখানায় পুরনো শ্রমিকদের পুনঃনিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →