|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০১ পিএম
১৫ পঠিত
00:00
00:00
তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগ্রহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার ও প্রথম সচিব মো. তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর ফ্ল্যাট, জমি, ব্যাংক হিসাব, এফডিআর, বিও হিসাব এবং জীবনবিমা অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এসব নির্দেশ দেন।

আবেদনে বলা হয়েছে, তারেক হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন। তদন্তে জানা গেছে, তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন, যা অনুসন্ধান ব্যাহত করবে। তাই দেশত্যাগে নিষেধাজ্ঞা অপরিহার্য।

আদালতের নির্দেশে দক্ষিণখান ফ্ল্যাট (৫২ লাখ ৮৫ হাজার টাকা) ও চাঁদপুরের মতলব ১৫ শতক জমি (৩ লাখ ৫২ হাজার টাকা) ক্রোক করা হয়েছে। এছাড়া দুই ব্যাংক হিসাব, তিনটি এফডিআর, চারটি বিও হিসাব এবং চারটি জীবনবিমা পলিসি অবরুদ্ধ করা হয়েছে। মোট সম্পদের পরিমাণ ২ কোটি ৯৮ লাখ ৪ হাজার ৭২৮ টাকা।

দুদক জানায়, তিনি সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করা জরুরি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →