|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জামায়াত আমিরের এক্স হ্যাক: কয়েক ঘণ্টার মধ্যে ছরওয়ার আলমের জামিন

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১২ পিএম
১১ পঠিত
00:00
00:00
জামায়াত আমিরের এক্স হ্যাক: কয়েক ঘণ্টার মধ্যে ছরওয়ার আলমের জামিন
ছবি: সংগ্রহীত

ঢাকার হাতিরঝিল থানায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে আদালত জামিন দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

গত ৩ ফেব্রুয়ারি ছরওয়ার আলমকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে, যেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ছরওয়ারের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে ছরওয়ার আলমসহ অজ্ঞাত ১৫–২০ জন কম্পিউটার ও ডিজিটাল ডিভাইসে বেআইনি প্রবেশ করে এক্স অ্যাকাউন্ট হ্যাক করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করে। পোস্টটি নারীর প্রতি বিদ্বেষ, অশ্লীলতা, জাতিগত সহিংসতা ও ঘৃণা ছড়ানোর উদ্দেশ্য ছিল। তবে দ্রুত পদক্ষেপে এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →