|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬, ১০:৪১ এএম
৫ পঠিত
00:00
00:00
রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার 

নিহতদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে এই কঠিন সময়ে সরকার তাদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পরিবার ও সংশ্লিষ্টদের সহযোগিতাও দেওয়া হচ্ছে।

রিয়াদের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে একসঙ্গে ১৬ বাংলাদেশির প্রাণহানির ঘটনায় দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →