|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

প্রীতম হাসান ও শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬, ০৯:৩০ এএম
২৫৭ পঠিত
00:00
00:00
প্রীতম হাসান ও শেহতাজের দাম্পত্য জীবনের ইতি
দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ২০২২ সালে বিয়ের পর প্রায় চার বছর সংসার করার পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বিবৃতিতে দুজনই বিষয়টি নিশ্চিত করেন।

প্রীতম হাসান জানান, পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির ভিত্তিতেই তারা বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময় একসঙ্গে কাটানো এবং ভাগ করে নেওয়া বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার জন্য একে অপরের প্রতি কৃতজ্ঞ বলেও জানান তিনি।

তার ভাষ্য, সময়ের সঙ্গে তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। এসব পার্থক্য বিবেচনায় নিয়ে দুজনের জন্য আলাদা পথে এগিয়ে যাওয়াকেই তারা উপযুক্ত মনে করেছেন।

প্রীতম আরও জানান, সিদ্ধান্তটি আকস্মিকভাবে নেওয়া হয়নি। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতির পরই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলমান রয়েছে।

জীবনের নতুন অধ্যায়ে দুজন আলাদাভাবে এগিয়ে যেতে চান জানিয়ে প্রীতম এই সময় তাদের ব্যক্তিগত জীবন ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন।

অন্যদিকে, শেহতাজ মনিরা হাশেমও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে একই সিদ্ধান্তের কথা জানান। প্রীতমের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণভাবেই দাম্পত্য জীবনের ইতি টানছেন বলে উল্লেখ করেন তিনি।

প্রীতম ও শেহতাজের সম্পর্ক দীর্ঘদিনের। প্রেমের পর ২০২২ সালে বিয়ের মাধ্যমে তারা দাম্পত্য জীবন শুরু করেন। এবার দুজনের পৃথক ঘোষণার মধ্য দিয়ে সেই সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তির বিষয়টি প্রকাশ্যে এলো। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →