শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি
নিউজ ডেস্ক
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনিরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
রাশেদ খান বলেন, একদিকে জামায়াত-শিবির আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করছে, অন্যদিকে দলটির আইনজীবী শিশির মনির ওই মামলায় আসামিদের পক্ষে আইনি লড়াই করেছেন। তার মতে, বিষয়টি জামায়াতের অবস্থানের মধ্যে দ্বিচারিতা প্রকাশ করে।
তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কর্মসূচি পালন করেছিল। শিবির ও এনসিপিও এ নিয়ে কর্মসূচি পালন করেছে। কিন্তু একই সময়ে জামায়াতের আইনজীবী হিসেবে পরিচিত শিশির মনির আবরার হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন। পাশাপাশি তিনি জামায়াতের এমপি প্রার্থীও ছিলেন বলে উল্লেখ করেন রাশেদ খান।
শিবিরের রাজপথের কর্মসূচি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, জামায়াতের আইনজীবী যখন আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়িয়েছেন, তখন শিবির কীভাবে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি পালন করে—এটি তার কাছে প্রশ্নের বিষয়।
এ ছাড়া জুলাইয়ের আন্দোলনের সময় শিশির মনিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি দাবি করেন, ওই সময় শিশির মনির রাজপথে ছিলেন না এবং তার সামাজিক যোগাযোগমাধ্যমেও জুলাইয়ের আন্দোলনের পক্ষে তেমন কোনো পোস্ট দেখা যায়নি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন