প্রতীক পেয়েই প্রচারণায় বিএনপি-জামায়াত, মাঠে নেই বাকি তিন প্রার্থী
নিউজ ডেস্ক
ঠাকুরগাঁও-১ (সদর–রুহিয়া–ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল থেকে শহরের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে দেখা যায় তাদের। তবে অন্য তিন প্রার্থীকে এখনো প্রচারণায় দেখা যায়নি।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ধানের শীষ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।
প্রতীক পাওয়ার পর বিকেল ৩টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন। এ সময় তিনি ভোটারদের মধ্যে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ভোট চান।
মির্জা ফয়সল আমীন বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের অভিভাবক। তিনি রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য হয়েছে। এলাকার উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেই দল তাকে মনোনয়ন দিয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, বিকেল পৌনে ৫টার দিকে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় প্রচারণায় অংশ নেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।
তিনি বলেন, এই উপনির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী নির্বাচন কতটা সুষ্ঠু হবে, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুলের অনুপস্থিতিতে ভোটাররা তাকে বেছে নেবেন বলেও আশা প্রকাশ করেন জামায়াতের এই প্রার্থী।
নির্বাচনী তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ঘোষিত তফসিল অনুসারে, আগামী ২৭ অক্টোবর সকাল পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন