|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:৪১ পিএম
২০২ পঠিত
00:00
00:00
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন
সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। শনিবার কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রামের রাউজানের বাসিন্দা রোটন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।

জানা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোটন দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেয়।

এ অবস্থায় গত ৪ অক্টোবর তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। 
 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →