বিজিবির বাধায় গাংনী সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ
নিউজ ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চার নারী ও দুই পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে বিজিবির বাধার মুখে তাদের প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফের সঙ্গে যোগাযোগের পর ছয়জনকে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
রোববার (১১ অক্টোবর) ভোরে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে এ চেষ্টা করা হয়। ওই সময় সীমান্ত এলাকায় কুয়াশা ছিল। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন জানান, ভোরে ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবির টহল দল তাদের আটকে দেয়। কোনোভাবেই তাদের বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেওয়া হয়নি।
তিনি আরও জানান, ওই ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে সকাল সাড়ে ৮টার দিকে তাদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন