প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে ৪ সমঝোতা ও চুক্তি সই
মুখপত্র অনলাইন ডেস্ক
টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি সফরের তৃতীয় দিন বুধবারে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র (এলওআই) সই হয়েছে। এর ফলে ঢাকা ও টোকিওর মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত চুক্তির আওতায় বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি করতে জাপান সরকার টহলজাহাজ সরবরাহের জন্য অনুদান চুক্তি করেছে। এছাড়া অর্থনৈতিক পরিবেশের উন্নয়ন, বাণিজ্য বিস্তার ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা জোরদারে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) একটি সমঝোতা স্মারক সই করে। একই সঙ্গে দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি) বাস্তবায়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পৃথক সমঝোতায় পৌঁছেছে উভয় দেশ।
কৃষি ও সম্পদ খাতে সহযোগিতা বাড়াতেও আলাদা দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর একটি জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের এবং অপরটি বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পাদিত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের পারস্পরিক ভূমিকা জোরদার করতে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে যৌথ অভিপ্রায়পত্র সই হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছিলেন, আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তিন থেকে চারটি সই হতে পারে। গত সোমবার সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবারে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এই গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত রয়েছেন। যারমধ্যে ৩ থেকে ৪টি সই হতে পারে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন