|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

চায়নিজ সিরিয়াল লাভ আনএক্সপেক্টেড বঙ্গবিডিতে

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি, ২০২৪, ০৬:১১ এএম
৭ পঠিত
00:00
00:00
বাংলাদেশের দর্শক চায়নিজ সিরিয়ালের সঙ্গে তেমন পরিচিত নয়। সে পরিচয় ঘটাতে চীনের জনপ্রিয় সিরিয়াল ‘লাভ আনএক্সপেক্টেড’ বাংলায় ডাবিং করে প্রচার করছে বঙ্গবিডি। গত ১ জানুয়ারি এ সিরিয়ালটি বঙ্গবিডিটিতে প্রচার শুরু হয়েছে। এটি বাংলায় দেখা যাবে ‘হঠাৎ ভালোবাসা’ নামে। চায়নিজ এ সিরিয়ালে দেখা যাবে, পুরোনো স্মৃতিতে কাতর একজন মানুষের জীবনে আবার এলো প্রেম। এ প্রেম সবার থেকে ভিন্ন। কী রকম? সেই গল্পই বলবে নাটকটি। লাভ আনএক্সপেক্টেড চায়নিজ সিরিয়ালটি ডাবিং-ডিরেকশন করেছেন তাপস কুমার মৃধা। দুরন্ত টিভিতে প্রচারিত ‘বেবিস ডে আউট’, ‘মনস্টার হাউস’, ‘বব দ্য বিল্ডার’, ‘হাইডি’, ‘মিনিয়নস’সহ বেশ কিছু বিদেশি চলচ্চিত্র ও সিরিয়ালে ডাবিং-ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। তার যাত্রা হয় দীপ্ত টিভিতে প্রচারিত ‘সুলতান সুলেমান’ সিরিয়ালে কণ্ঠ অভিনেতা হিসেবে। তাপস কুমার মৃধার ডাবিং নির্দেশনায় নেটফ্লিক্সে প্রচারিত তুমুল জনপ্রিয় কোরিয়ান সিরিয়াল ‘ইমপ্রেস কি’ শিগগিরই গ্রিন টিভিতে ‘সম্রাজ্ঞী’ নামে প্রচারিত হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →