|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ব্যাংক এশিয়া পিএলসিতে সিনিয়র অ্যানালিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ এএম
৯১ পঠিত
00:00
00:00
ব্যাংক এশিয়া পিএলসিতে সিনিয়র অ্যানালিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক 'ব্যাংক এশিয়া পিএলসি' জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগে সিনিয়র অ্যানালিস্ট অথবা অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাংক এশিয়া পিএলসিতে চাকরির সুযোগ তৈরি হয়েছে। ২৮ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে।

নিয়োগ সংক্রান্ত তথ্য

  • পদ: সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট
  • বিভাগ: স্ট্রাকচার্ড ফাইন্যান্স
  • নিয়োগের ধরন: পূর্ণকালীন
  • কর্মস্থল: ঢাকা (অফিসভিত্তিক)
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীকে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

ফাইন্যান্সে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। একই সঙ্গে আর্থিক বিবরণী বিশ্লেষণ, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং সিন্ডিকেটেড ঋণসংক্রান্ত নথিপত্র সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। এছাড়াও মাইক্রোসফট অফিস (এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ওয়ার্ড) ব্যবহারে পারদর্শী হতে হবে। বিজ্ঞপ্তিতে কোনো বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়নি।

আবেদন প্রক্রিয়া

  • আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৬।
  • বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষে এবং ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
  • আবেদনের নিয়ম: আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পদসংখ্যা: নির্ধারিত নয়।
  • কর্মক্ষেত্র: অফিসে।
  • যেভাবে আবেদন করবেন।
  • আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →