|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

কর অঞ্চল-১৯-এ ৬০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৩:১৯ পিএম
১২৭ পঠিত
00:00
00:00
কর অঞ্চল-১৯-এ ৬০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

রাজধানীর কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৯-এ নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটিতে মোট সাতটি পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে।

১৩তম থেকে ২০তম গ্রেডের এই পদগুলোতে নিয়োগের জন্য কেবল ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদসমূহের তালিকা

  • কম্পিউটার অপারেটর: ১টি
  • ব্যক্তিগত সহকারী: ৩টি
  • প্রধান সহকারী: ৯টি
  • উচ্চমান সহকারী: ১০টি
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ১২টি
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১২টি
  • অফিস সহায়ক: ১৩টি

আবেদন সংক্রান্ত তথ্য

  • আবেদন শুরুর সময়: ১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
  • নিয়োগ প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের টেলিটক পোর্য়ালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা অন্য কোনো মাধ্যম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
  • বেতনস্কেল: জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।

পদভেদে শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা রয়েছে এবং বিস্তারিত শর্তাবলি নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীকে আবেদনের সময় সকল তথ্য ও পরীক্ষার ফি অনলাইনে জমা দিতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পদের নাম ও সংখ্যা।
  • পদসংখ্যা: ৬০টি।
  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দিতে কর অঞ্চল-১৯-এর টেলিটক পোর্টালে প্রবেশ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →