|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

রেকর্ড রান উৎসবে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের জয়

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:২৭ এএম
৮৭ পঠিত
00:00
00:00
রেকর্ড রান উৎসবে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের জয়

পাকিস্তান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রানের পাহাড় গড়ে ৫৫ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা, যা গাদ্দাফি স্টেডিয়ামের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৭১৭ রান হয়েছে। রানের উৎসবে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের বড় জয়ের নেপথ্যে ছিলেন বেন ডাকেট। এই বাঁহাতি ব্যাটার ১৩২ বলে ২৪টি চারের মারে ১৬৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন টম ব্যান্টন, যিনি ৭৫ বলে ৭৪ রান সংগ্রহ করেন। এছাড়াও অধিনায়ক হ্যারি ব্রুক ৩৪ বলে ৪৪, জর্ডান কক্স ২৭ বলে ৪৩, উইল জ্যাকস ২১ বলে ৩০ এবং স্যাম কারান ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে এশিথা মালিঙ্গা ১০১ রান খরচ করে একটি উইকেট নেন। এছাড়া আসিথা ফার্নান্দো দুটি এবং দিলশান মাদুশঙ্কা একটি উইকেট পান। তার সঙ্গে টম ব্যান্টনের ৭৪ রানের ইনিংস ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। দলীয় ১৬৩ রানে প্রথম উইকেট হারানোর পরও ইংল্যান্ডের রানের গতি কমেনি। শেষ দিকে জর্ডান কক্স ২৭ বলে ৪৩ রান করে দলের সংগ্রহকে আরও বড় করেন। আসিথা ফার্নান্দো ৬৩ রান দিয়ে দুটি এবং দিলশান মাদুশঙ্কা ৬৪ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি।

৩৮৭ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কা শুরুতেই কামিন্দু মেন্ডিসকে হারালেও অ্যাভিশকা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়ায়। অ্যাভিশকা ৪৮ রানে ফিরলেও কুশল ৭১ বলে ৮৯ রান করেন। তবে ম্যাচের আসল উত্তেজনা ছড়ান পাভান রাথনায়েকে। মাত্র ৭৭ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে শ্রীলঙ্কার জয়ের আশা টিকিয়ে রাখেন তিনি। তাকে সহায়তা করেন জানিথ লিয়ানাগে (২৭ রান) ও সাহান আরাচ্চিগে (৩০ রান)। ৩৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। সনি বেকারের বলে মাত্র ৪ রান করে ফেরেন কামিন্দু মেন্ডিস। জানিথ লিয়ানাগে ১৭ বলে ২৭ এবং সাহান আরাচ্চিগে ২৪ বলে ৩০ রান করে তাকে সহায়তা করেন।

একপর্যায়ে ৪২.৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩১৫ রান। জয়ের জন্য তখন দরকার ছিল ৭২ রান, হাতে ছিল চার উইকেট। কিন্তু ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে লঙ্কানরা খেই হারিয়ে ফেলে। ৪৫.১ ওভারে ৩৩১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের পক্ষে লিয়াম ডসন ১০ ওভারে মাত্র ৪৯ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া সনি বেকার দুটি এবং হেনরি ক্রোকম্ব, স্যাম কারান ও জো রুট একটি করে উইকেট পান। তার ইনিংসে ছিল আটটি চার ও পাঁচটি ছক্কা।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →