পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক
মুখপত্র অনলাইন ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় আট মাসের অন্তঃসত্ত্বা তানিয়া কামাল নিহাত নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত চারটার দিকে হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামে শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তানিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামের মো. কামালের মেয়ে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নুর উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পটিয়ায় তানিয়া কামাল নিহাত নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে।
তানিয়ার মা মোর্শেদা বেগমের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শাশুড়ি ও ননদসহ শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বিষয়টির সুরাহা করতে অতীতে স্থানীয় পর্যায়ে ও থানায় একাধিক সালিশ হয়েছে। সেই বিরোধ মিটে যাওয়ায় বেশ কিছুদিন ধরে তানিয়া তার স্বামীসহ বাপের বাড়িতেই বসবাস করছিলেন। তবে গত রোববার স্বামীর অনুরোধে একদিনের জন্য তানিয়াকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছিল। মা জানান, রাত একটার দিকেও মেয়ের সঙ্গে তার ফোনে কথা হয় এবং সে সুস্থ ছিল। এ নিয়ে থানা ও স্থানীয়ভাবে একাধিক সালিস বৈঠক হয়।
তানিয়ার পরিবারের ভাষ্য অনুযায়ী, রাত চারটার দিকে স্বামী নুর উদ্দিন ফোন করে জানান, তানিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। স্বজনরা হাসপাতালে গিয়ে তানিয়াকে না পেয়ে দ্রুত শ্বশুরবাড়িতে ছুটে যান। সেখানে তারা মেয়ের মাথার পেছনের অংশে এবং গলায় আঘাতের চিহ্ন দেখতে পান। অন্যদিকে, শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সারাদিন তিনবার বিরিয়ানি খাওয়ার কারণে ফুড পয়জনিংয়ে তার মৃত্যু হয়েছে। রাত ১টার দিকে মেয়ের সঙ্গে মুঠোফোনে কথাও বলি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে তানিয়ার স্বামী নুর উদ্দিনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন