|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

প্রধানমন্ত্রীর বিমান বিভ্রাটের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০১:৪১ পিএম
১৩৬ পঠিত
00:00
00:00
প্রধানমন্ত্রীর বিমান বিভ্রাটের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিতে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। ব্যবস্থাপক (আইনবিষয়ক) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিকে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির মূল কারণ ও প্রকৃতি উদঘাটন, এর উড়াল উপযোগিতা নিশ্চিত করার প্রক্রিয়া পর্যালোচনা এবং ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাবের বিষয়টি বিশদভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে।

এর আগে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ৩৭৭ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। কারিগরি জটিলতার কারণে বিমানটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সাড়ে ৫ ঘণ্টা বিলম্বে ঢাকা ছাড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও জাপানের স্থানীয় কারিগরি টিমের যৌথ প্রচেষ্টায় ত্রুটি মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটি পুশব্যাক হয় এবং ৭টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →