|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ১৬ আসনের ফল: ডেমোক্র্যাটদের এগিয়ে থাকা

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:০০ এএম
৩০ পঠিত
00:00
00:00
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ১৬ আসনের ফল: ডেমোক্র্যাটদের এগিয়ে থাকা

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি ১২টি আসনে জয়ী হয়েছে। বিপরীতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পেয়েছে ৪টি আসন। প্রতিনিধি পরিষদে মোট আসন সংখ্যা ৪৩৫টি এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র ৫টি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল।

সিএনএন-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয় এবং ৯টি অঙ্গরাজ্যের ফলাফল ইতিমধ্যে আসতে শুরু করেছে। আলজাজিরার প্রতিবেদন অনুসারে, বর্তমানে রিপাবলিকানরা আরও ৪০টি আসনে এবং ডেমোক্র্যাটরা ৩৫টি আসনে এগিয়ে রয়েছে। কিছু অঙ্গরাজ্যে ভোট গণনা চলমান থাকায় চূড়ান্ত ফলাফলের জন্য আরও কয়েক ঘণ্টা সময় প্রয়োজন হতে পারে।

প্রতিনিধি পরিষদের পাশাপাশি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচটি আসনে ডেমোক্র্যাটিক পার্টি এবং দুটি আসনে রিপাবলিকান পার্টি এগিয়ে রয়েছে। তবে সিনেটে এখনো কাউকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →