পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাফি মোদ্দাসের খান জ্যোতি
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৪, ০৪:২০ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাফি মোদ্দাসের খান জ্যোতি।
দেশ ও প্রবাসের সহ ঢাকা ১২ আসনের তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, রমনা ও শেরে বাংলা নগরের সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শাফি মোদ্দাসের খান জ্যোতি বলেন, ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সব মানুষকে আবদ্ধ করে। পবিত্র এই উৎসবের মাহেন্দ্রক্ষণে দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর ঈদুল ফিতর সুখের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতরের শিক্ষা থেকে মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে এজন্য সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। যার সুযোগ্য নেতৃত্বে সমৃদ্ধির ছোঁয়া বাংলার প্রতি ঘরে ঘরে। বিশ্বের বুকে আমরা আজ গর্বিত জাতি। এই আনন্দ জুড়ে থাকুক প্রতি প্রাণে। পবিত্র ঈদুল ফিতরে দেশে-বিদেশে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমায় শান্তিতে প্রতিটি মানুষের হৃদয় ভরে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক এবং সকলের দোয়া কামনা করেন শাফি মোদ্দাসের খান জ্যোতি।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন