|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৬ শতাংশ

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০১:৫০ পিএম
৮৪ পঠিত
00:00
00:00
রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৬ শতাংশ

রাজশাহী শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এবারের পরীক্ষায় মোট ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। ফলাফলের তথ্য অনুযায়ী, ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ এবং মেয়েদের ৫৩ দশমিক ০৩ শতাংশ। সব মিলিয়ে ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন, যার মধ্যে ছাত্র ১ হাজার ৯৬৫ জন ও ছাত্রী ২ হাজার ৫৫৫ জন।

বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক বছরে ফলাফলের ওঠানামা উল্লেখযোগ্য। এর আগে ২০২৪ সালে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ এবং ২০২১ সালে ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। এছাড়া ২০২০ সালে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। ২০২০ সালে শতভাগ পরীক্ষার্থী পাস করেছিলেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →