চকরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে শিশুসহ নিহত ২
মুখপত্র অনলাইন ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া স্টেশনের অদূরে আমতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার গাজীনগর এলাকার আমিনুল হকের স্ত্রী ইছমত আরা (৫৫) এবং বরিশালের সুমন মিয়ার মেয়ে মাইশা (১০)। তারা পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার রমনা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত আশিকুর রহমান (২৭), মাইশা, ইছমত আরা ও সম্রাটকে (৩০) স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইছমত আরা ও মাইশাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মো. জাকিবুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা পৌঁছালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন