গোপালগঞ্জে মোল্লা ও শেখ বংশের সংঘর্ষে আহত ৪০
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:১৬ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা গ্রামে মোল্লা ও শেখ বংশের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি আরো জানান, মোল্লা গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। হারুন মোল্লার নেতৃত্বে এক গ্রুপ ও শেখ গ্রুপের নেতৃত্বে রয়েছে সাইফুল শিকদার। রোববার সকালে মোল্লা গ্রুপের আসিদুল মোল্লা মসজিদ হতে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে শেখ গ্রুপের আমিনুর ও তার দলবল অতর্কিত আক্রমণ করে গুরুতর আহত করে। খবর পেয়ে শেখ গ্রুপের অন্যান্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোল্লা গ্রুপের উপর হামলা চালায়। এতে দুই গ্রুপই সংঘাতে লিপ্ত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন