|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মাগুরা জেলায় সরিষার বাম্পার ফলন, প্রকৃতির সৌন্দর্য দেখতে বাড়ছে ভী

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি, ২০২৬, ০৪:৪৩ পিএম
৭ পঠিত
00:00
00:00
মাগুরা জেলায় সরিষার বাম্পার ফলন, প্রকৃতির সৌন্দর্য দেখতে বাড়ছে ভী

প্রতিবছরের ন্যায় এ বছরও মাগুরার বিভিন্ন এলাকার মাঠ জুড়ে শোভা পাচ্ছে হলুদ সরিষা ফুল। দেখে মনে হয় যেন হলুদ চাদর বিছিয়ে রাখা হয়েছে। প্রকৃতি যেন সেজেছে এক মনোমুগ্ধকর সাজে। মাঝে মাঝে পৌষের হিমশীতল বাতাস এসে দোলা দিচ্ছে সরিষা ফুলে। যা প্রতিনিয়ত মানুষের মন কারছে। আর প্রকৃতির সেই সৌন্দর্যকে উপভোগ করতে প্রতিদিন মাগুরার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন কেউ বা আবার টিক-টক বানাতে ব্যস্ত সময় পার করছেন।

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের জুইতারা গ্রাম, আলমখালী, পাটকেলবাড়ি, মালঞ্চি সহ বিভিন্ন গ্রাম গুলোর মাঠ জুড়ে শোভা পাচ্ছে হলুদ রঙে সজ্জিত সরিষা ফুল। যার সৌন্দর্যে ছুটে আসছে মৌমাছিরাও। কিছু কিছু মাঠ ঘুরে দেখা যায় ফুল ঝরে ফল আসতে শুরু করেছে।

সদরের চাউলিয়া ইউনিয়নের জুইতারা গ্রামের কৃষক ছমির মিয়া বলেন, প্রতিবছরই মাগুরায় সরিষা অনেক ভালো হয়। তবে এ বছর আবহাওয়া ভালো থাকায় সরিষা ভালো হইছে। আমি এক বিঘা জমিতে সরিষার আবাদ করছি আশা করি ভালো লাভ হবে।

জেলার কৃষি বিভাগ থেকে জানা যায়, এ বছর জেলায় ২২ হাজার ৮৯৩ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তার মধ্যে সদরে ১০ হাজার ৪০৮ হেক্টর, শ্রীপুরে ১,৪০৫ হেক্টর, শালিখায় ৭,৩৬০ হেক্টর এবং মহম্মদপুরে ৩,৭২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

মাগুরার কৃষিবিদ মো. তাজুল ইসলাম বলেন, এ বছর সরিষা চাষের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রচণ্ড শীতে বা কুয়াশায় তেমন কোন ক্ষতি হবে না বলে আশা করছি।

সরিষা ফুলের মাঠ দেখতে আসা দর্শনার্থী শাকিরা বলেন, প্রতিবছর মাগুরা শহর থেকে সরিষা ফুলের মাঠ দেখতে আসি। প্রকৃতির এত সুন্দর মনোরম পরিবেশ না দেখে থাকতে পারিনা। প্রতিবছরই কোনো না কোনো মাঠে যেয়ে আমরা ছবি তুলি। মাঠের পাশ দিয়ে যে যাবে তারই মন চাইবে একবার এই অপরূপ সৌন্দর্যের ফুলগুলিকে ছুঁয়ে দেখতে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →