টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য হলেন সানি
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৩, ০৭:১০ পিএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মনোনীত হয়েছেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাফিউর রহমান ইউসুফজাই সানি।
সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭৪ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। এর আগে গত ৭ই নভেম্বর ফজলুর রহমান খান ফারুককে সভাপতি এবং জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় রাফিউর রহমান ইউসুফজাই সানি দৈনিক মুখপত্রকে বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশিত পথে রাজনীতি করি, জীবনের কোনো পর্যায়েই মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনা থেকে বিচ্যুত হইনি। ভবিষ্যতেও বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং শেখ হাসিনার প্রশ্নে আপসহীন থাকব।’
তিনি বলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হয়েছি, এ জেলার মানুষের কাছে আমি আজন্ম ঋণী। সবসময় চেষ্টা করেছি জেলার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে। মানুষের ভালোবাসায় বারেবারে মুগ্ধ হয়েছি, আপ্লুত হয়েছি। ভবিষ্যতেও সবসময় জেলার মানুষের পাশে থাকব। আর এ সুযোগ দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মাঠের কর্মী হিসেবে রাফিউর রহমান খান ইউসুফজাই সানির বেশ পরিচিতি রয়েছে পুরো টাঙ্গাইল জুড়ে। তার নম্র ব্যবহার, বিনয়ী আচরণ, মিশুক প্রকৃতি ও অসীম সাহসিকতার জন্য টাঙ্গাইলে আলোচিত তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অফলাইন ও অনলাইনে তার পদচারণা নজরকারা।
রাফিউর রহমান ইউসুফজাই সানি দেশের ব্যবসা-বাণিজ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি কাজ করছেন সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে। সমাজের পিছিয়ে পড়া অংশকে এগিয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠানও গড়েছেন তিনি।
তিনি মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক, জিও কানেক্টে এভিয়েশনের চেয়ারম্যান এবং ই বি এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তথ্য প্রযুক্তি খাতের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন