যেকারণে ছাত্রদল সভাপতির পদ হারালেন শ্রাবণ
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৩, ০৭:২২ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
গত কিছুদিন ধরে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ধূমপান করায় ছাত্রদলের সভাপতি শ্রাবণের উপর ক্ষিপ্ত হয় দলের সিনিয়র নেতারা। এবং গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান। তিনি বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে তার পরিবর্তে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদ ইকবাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিএনপির এক নেতা বলেন, শ্রাবণ অসুস্থ নন। তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মানেই তিনি আর ছাত্রদল সভাপতি নেই। কিন্তু কৌশলগত কারণে সরাসরি তাকে বাদ দেওয়া হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন