|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

আওয়ামী লীগের ঢাকা মহানগরের দুই কমিটি করবেন কেন্দ্রের দুই জ্যেষ্ঠ নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৩, ১০:৪৯ এএম
২০ পঠিত
00:00
00:00
আওয়ামী লীগের মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব দেয়া হয়েছে দলের কেন্দ্রীয় দুই জ্যেষ্ঠ নেতা লে. কর্নেল ফারুক খান ও ড. আব্দুর রাজ্জাককে। এর মধ্যে লে. কর্নেল ফারুক খান ঢাকা মহানগর উত্তর ও ড. আব্দুর রাজ্জাক দক্ষিণের বিষয়ে তত্ত্বাবধান করবেন। শনিবার (১২ আগস্ট) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়।জানা গেছে, আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের অধীনে বিভিন্ন শাখার কমিটি বারবার তাগিদ দেয়া সত্ত্বেও পূর্ণাঙ্গ করতে না পারায় ক্ষুব্ধ দলের হাইকমান্ড। এখন বিষয়টি তত্ত্বাবধানে দলের দুজন সভাপতিমণ্ডলীর সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের সাংগঠনিক প্রতিবেদন পেশের সময়, আওয়ামী লীগ সভাপতি ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা কমিটি দিতে না পারলে কমিটি ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দেন। এ সময় গত ৬ আগস্ট গণভবনে অনুষ্ঠিত বর্ধিত সভায় ঢাকা মহানগর থেকে কাউকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি বলেও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। কমিটি করতে না পারার ব্যর্থতার কারণে তাদেরকে বর্ধিত সভায় বক্তব্যদান থেকে বঞ্চিত করা হয়।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →