|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইলিয়টগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৬, ১১:২১ এএম
১৬ পঠিত
00:00
00:00
ইলিয়টগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ১০

কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

নিহতরা হলেন ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হকের ছেলে ৩৪ বছর বয়সী সাইদুল হক মজুমদার এবং নোয়াখালীর চর ফকিরা এলাকার আবুল বাশারের ছেলে ১৬ বছর বয়সী মো. আরমান হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বিপরীত লেনে চলে গিয়ে উল্টে পড়ে। ঠিক সেই সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস বাসটির সঙ্গে ধাক্কা খেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফজলুর রহমান জানান, দুর্ঘটনার পর যানজট নিরসনে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →