কাদের সঙ্গে মাসোহারা করে তারেক রহমান দেশে ফিরেছেন
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, কার সঙ্গে সমঝোতার ভিত্তিতে তারেক রহমান দেশে ফিরেছেন—এ প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যেও ঘুরপাক খাচ্ছে। এ নিয়ে জনমনে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সাদ্দাম বলেন, বিএনপির মতো একটি রাজনৈতিক দলের মাধ্যমে দেশের নিরাপত্তা কতটা নিশ্চিত করা সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠছে। তারেক রহমান নিজেই বলেছেন, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। তাহলে এটি কার সিদ্ধান্তে হচ্ছে—সে বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে বিএনপি অন্তর্বর্তী সরকারকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। ফলে পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সভায় সাদ্দাম অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে অতীতে দুই শতাধিক মানুষ প্রাণ হারালেও এসব ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতি দেশজুড়ে আতঙ্ক ও অস্থিরতা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি চাঁদাবাজি বেড়ে যাওয়ার অভিযোগ তোলেন।
তারেক রহমানকে দেওয়া নিরাপত্তা ও প্রটোকল নিয়েও প্রশ্ন তোলেন শিবির সভাপতি। তার মতে, একটি দলকে খুশি করতেই সরকার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, এত বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে।
এদিকে দেশে বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশার কথা উল্লেখ করে সাদ্দাম বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরিতে বাধা সৃষ্টি করা হচ্ছে। জুলাই মাসের ঘটনাবলিকে আইনি ভিত্তি দিতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন গড়ে তোলা জরুরি বলে তিনি মন্তব্য করেন। এতে ভবিষ্যতে সংবিধান সংশোধন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গণতান্ত্রিক হবে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন