|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মালয়েশিয়ায় ব্যবসার আড়ালে হুন্ডি, ৮ বাংলাদেশি গ্রেপ্তার

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৪:০৫ পিএম
২৭ পঠিত
00:00
00:00
মালয়েশিয়ায় ব্যবসার আড়ালে হুন্ডি, ৮ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার কুয়ালালামপুরের চাউকিট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ হুন্ডি চক্রের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে আট বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম মালয়মেইল এ তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘ এক মাস গোয়েন্দা নজরদারির পর মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এই অভিযান শুরু হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ২৪ থেকে ৪২ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) মালয়মেইলে প্রকাশিত খবরে বলা হয়, এই হুন্ডি চক্রে জড়িত থাকার অভিযোগে আট বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ২৪ থেকে ৪২ বছর বয়সের আট বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, অভিযুক্তরা বিভিন্ন খুচরা ও পাইকারি দোকানকে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই অবৈধ আর্থিক লেনদেন চালিয়ে আসছিল। ক্লাং ভ্যালিতে বসবাসরত বাংলাদেশিদের লক্ষ্য করে তারা এই নেটওয়ার্ক গড়ে তোলে। চক্রটি বিভিন্ন বিদেশি এজেন্ট ও স্থানীয় ব্যাংকের নামে নিবন্ধিত ই-ওয়ালেট ব্যবহার করত। যেসব গ্রাহকের ডিজিটাল লেনদেনের সুবিধা ছিল না, তাদের কাছ থেকে নগদ টাকা নিয়ে তা হুন্ডির মাধ্যমে স্থানান্তর করা হতো। তারা সাধারণত রোববার থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করত।

তদন্তে উঠে এসেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চক্রটির ই-ওয়ালেটগুলোতে ১ লাখ ৮০ হাজার মালয়েশিয়ান রিংগিতের বেশি লেনদেন হয়েছে। অভিযানের সময় আইন প্রয়োগকারী সংস্থা ২৪ হাজার ৭২০ রিংগিত নগদ অর্থ, পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট, পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন কিউআর কোডসহ বাণিজ্যিক নথি জব্দ করে। এর মধ্যে সিটি করপোরেশনের লাইসেন্স, দোকানের সিল ও চাবি অন্তর্ভুক্ত রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটজনের মধ্যে দুজনের মালয়েশিয়ায় থাকার মেয়াদ উত্তীর্ণ হওয়ার তথ্য পাওয়া গেছে। বাকি ছয়জনের বিরুদ্ধে ইমিগ্রেশন পাসের শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এছাড়া মামলার তদন্তের স্বার্থে আরও দুই বাংলাদেশি পুরুষ এবং একজন মালয়েশীয় পুরুষ ও একজন নারীকে ইমিগ্রেশন দপ্তরে সশরীরে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আট বাংলাদেশির মধ্যে দুজনের মালয়েশিয়ায় থাকার অনুমোদিত মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থানের প্রমাণ মিলেছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →