|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

রাজৈরে বিয়ের গানের শব্দ নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ২

নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ এএম
৭ পঠিত
00:00
00:00
রাজৈরে বিয়ের গানের শব্দ নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ২

মাদারীপুরের রাজৈর পৌরসভায় একটি বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির এক সাবেক নেতাসহ অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকার বেপারীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর গ্রামে এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম রাজৈর গ্রামের শহীদ শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। শুক্রবার জুমার নামাজের সময় এ বিষয়ে আপত্তি তোলেন রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান। এ সময় মসজিদের ভেতরে জাহাঙ্গীরের সঙ্গে শহীদের ভাই অলি শেখের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে সন্ধ্যায় রাজৈর বাজারের বেপারীপাড়া মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ভাঙচুর করা হয় জাহাঙ্গীর খানের কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে অলি পক্ষের লোকজন পশ্চিম রাজৈর গ্রামে জাহাঙ্গীর খানের বাড়িতে গেলে সেখানে ফের সংঘর্ষ বাধে। এ সময় রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীর মারধরের শিকার হন।

আহত বাদশাহ মীরকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন।

রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এক দফা সংঘর্ষ থামার পর মীমাংসার কথা বলতে গেলে পুনরায় মারধরের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →