জুলাই আন্দোলন ইস্যুতে চবি শিক্ষক আটক, ৯ ঘণ্টা পর মুক্ত
নিউজ ডেস্ক
জুলাই আন্দোলনের বিরোধিতা ও সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীদের হাতে আটক হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভ প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্তি পেয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে প্রক্টরের গাড়িতে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে ভর্তি পরীক্ষা চলাকালে চাকসুর কয়েকজন প্রতিনিধি তাকে আটক করার চেষ্টা করেন। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে তিনি আইন বিভাগের সামনের পথ এড়িয়ে পেছনের একটি রাস্তা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলেন এবং রিকশায় করে প্রক্টর অফিসে নিয়ে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছিলেন ওই শিক্ষক এবং তিনি আওয়ামী ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসান মোহাম্মদ রোমান শুভ বলেন, জুলাই আন্দোলনের বিরোধিতা বা কোনো সহিংসতায় সহযোগিতার সঙ্গে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। তিনি দাবি করেন, “যদি কোনো প্রমাণ থাকে, তা দেখানো হোক। আমি কোনো অপরাধ করিনি। আমাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।”
এ ঘটনায় মামলা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, থানায় মামলা করতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা গ্রহণ করা যাবে না বলে জানানো হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় তোলা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী জানান, শিক্ষক রোমান শুভর বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পর আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন