ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩
নিউজ ডেস্ক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ডোবরা জনতা জুট মিল থেকে ১২ জন শ্রমিক কাজ শেষে পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথে সোতাশী রেলক্রসিংয়ে আসার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিকের মৃত্যু হয়।
ওসি মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন