|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

গণভোট প্রচারে বুধবার রংপুর যাচ্ছেন উপদেষ্টা আলী রীয়াজ

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:০৯ এএম
৩ পঠিত
00:00
00:00
গণভোট প্রচারে বুধবার রংপুর যাচ্ছেন উপদেষ্টা আলী রীয়াজ


গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে আগামী বুধবার রংপুর জেলা সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। সফরকালে তার সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) মনির হায়দার।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব মো. সাহিনুর রহমানের সই করা এক পত্রের তথ্য অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) রাতে রংপুর আঞ্চলিক পিআইডি অফিস থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ সফরের বিষয়টি জানানো হয়।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১টায় অধ্যাপক আলী রীয়াজ রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে আয়োজিত ‘ইমাম সম্মেলন’-এ অংশ নেবেন। এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে গণভোটের পক্ষে প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করা।

এ ছাড়া একই ভেন্যুতে বিকেল ৩টায় গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →