২ জন কে ফাঁসি, ১ জন কে ২১ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক
শরীয়তপুর সদর উপজেলার খিলগাঁওয়ে শিশু নিবিড় হত্যার মামলায় রায় ঘোষণা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে সিয়াম সরদার ও শাকিল গাজীকে ফাঁসির আদেশ এবং তুহিন গাজীকে শিশু আইনে ২১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৩১ জুলাই বিকেলে নিবিড় খান (১১) অপহরণ করা হয়। মুক্তিপণ না দেওয়ায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং লাশ ইটভাটার গর্তে লুকিয়ে রাখা হয়।
নিবিড়ের দাদা মমিন আলী খাঁ পুলিশে মামলা দায়ের করেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামিরা শনাক্ত ও গ্রেপ্তার হন এবং লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে মোট ২১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
নিহত শিশুর মা নিপা আক্তার রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল হাসান বলেন, এই রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে। আসামিপক্ষের আইনজীবী তৌহিদ হোসেন জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন