|
|
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সিরাজগঞ্জ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৩, ০৬:১৬ পিএম
১৫ পঠিত
00:00
00:00
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (১৪ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   একইসঙ্গে জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন পদপ্রত্যাশীদের ৭ কর্মদিবসের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। এর আগে ২০১৮ সালের ৭ মে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আহসান হাবিব খোকা সভাপতি ও আব্দুল্লাহ বিন আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৯ সালের ২৭ নভেম্বর ২১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটিকে এক বছর দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →