|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস মিলবে না

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৬, ০১:২০ এএম
৮ পঠিত
00:00
00:00
আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস মিলবে না

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একটি শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভ ক্ষতিগ্রস্ত হয়ে উচ্চচাপে গ্যাস বেরিয়ে আসে।

নিরাপত্তার স্বার্থে উত্তরার বিতরণ ব্যবস্থার ১২ ইঞ্চি ব্যাসের প্রধান লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভাল্‌ভ পরিবর্তনের কাজ চলমান রয়েছে এবং কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর আগে ১০ জানুয়ারি তুরাগ নদীর তলদেশে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঢাকার মিরপুর রোডে একটি ভাল্‌ভ বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট প্রকট আকার ধারণ করে। এতে স্বল্পচাপের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

এদিকে গত এক মাস ধরে ঢাকায় এলপিজি গ্যাসের সরবরাহেও সংকট চলছে। বাড়তি দাম দিয়েও অনেক এলাকায় এলপিজি পাওয়া যাচ্ছে না। এর মধ্যেই একের পর এক দুর্ঘটনায় পাইপলাইন গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

উল্লেখ্য, ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচে পাইপলাইনে ছিদ্রের ঘটনায় মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় এখনো গ্যাস সরবরাহে বিঘ্ন দেখা যাচ্ছে। পরে ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্‌ভ ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস বন্ধ হলে গ্রাহকদের ভোগান্তি বাড়ে। সেদিন রাতে নতুন ভাল্‌ভ বসানোর পর সরবরাহ পুনরায় চালু করা হয়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →