জামায়াতসহ ১১ দলের ঐক্য: ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা
নিউজ ডেস্ক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ২৫৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জোটের পক্ষে ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঘোষণায় জানানো হয়, সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে ১৭৯টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি ২টি আসনে প্রার্থী দেবে।
তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য এখনো আসন চূড়ান্ত হয়নি। একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও অনিষ্পন্ন রয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রাথমিক বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১ দলের সমন্বয়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের অস্তিত্ব রক্ষা, জুলাই বিপ্লব সংরক্ষণ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের নির্বাচন। তিনি দাবি করেন, সংস্কার ও কাঙ্ক্ষিত পরিবর্তনের মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’ গড়াই এই নির্বাচনের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ভিন্ন ভিন্ন মতাদর্শের এতগুলো দলের সমন্বয়ে এমন বড় জোট বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন। ‘ওয়ান বক্স পলিসি’ অনুসরণ করে প্রতিটি আসনে একজন অভিন্ন প্রার্থী দেওয়ার নীতিতেই এই সমঝোতা হয়েছে। বাকি কিছু আসনের বিষয়ে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন