|
|
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ড. ইউনূস–তারেক বৈঠক: দুই ঘণ্টা পর যমুনা ছাড়লেন বিএনপি চেয়ারম্যান

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:৪১ এএম
৮ পঠিত
00:00
00:00
ড. ইউনূস–তারেক বৈঠক: দুই ঘণ্টা পর যমুনা ছাড়লেন বিএনপি চেয়ারম্যান
ছবি: সংগ্রহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে গুলশানের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে তিনি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে যমুনার পথে রওনা হন তারেক রহমান। রাত ৬টা ৪৭ মিনিটে বাসভবনে প্রবেশ করে কয়েক মিনিট পর সেখান থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে প্রধান উপদেষ্টার বাসভবনে যান তিনি।

বিএনপি চেয়ারম্যান হিসেবে এই প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি বৈঠক করলেন তারেক রহমান। সাক্ষাতে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

দীর্ঘ এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত বিএনপি কিংবা সরকারের প্রেস উইং থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে ফেরার দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান। দেশে ফেরার ২১ দিনের মাথায় এবার সরাসরি যমুনায় সাক্ষাৎ হলো তাদের। এর আগে গত ৩১ ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ড. ইউনূস ও তারেক রহমানের সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল।

এছাড়া গত বছরের ১৩ জুন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন, যেখান থেকেই মূলত দেশের আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ধারণের আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →