ক্ষমতা বদলালেই ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইরান: পাহলভি
নিউজ ডেস্ক
ইরানে বর্তমান শাসনব্যবস্থার পতনের পর একটি “স্বাধীন ইরান” প্রতিষ্ঠিত হলে দেশটি দ্রুতই ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে—এমন ঘোষণা দিয়েছেন নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি।
বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। পাহলভির ভাষায়, ভবিষ্যতের ইরান যুক্তরাষ্ট্র ও সে দেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্গঠন করতে চায় এবং ইসরায়েল রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।
তিনি জানান, আব্রাহাম চুক্তিকে আরও বিস্তৃত করে ‘সাইরাস চুক্তি’ নামে একটি নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্বাধীন ইরান, ইসরায়েল এবং আরব বিশ্বকে একসঙ্গে যুক্ত করার লক্ষ্য থাকবে।
পাহলভি বলেন, এমন একটি কূটনৈতিক কাঠামোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি, পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।
ভিডিও বার্তায় তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের ইরান আন্তর্জাতিক অঙ্গনে একটি দায়িত্বশীল, শান্তিকামী ও সহযোগিতাপরায়ণ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন