|
|
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

প্রার্থী তালিকা বাদ, কিন্তু নাহিদের পোস্টে আলোচনায় মিতু

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি, ২০২৬, ০৩:৪৯ পিএম
১০ পঠিত
00:00
00:00
প্রার্থী তালিকা বাদ, কিন্তু নাহিদের পোস্টে আলোচনায় মিতু
ছবি: সংগ্রহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা মিতু। তবে প্রার্থী না হলেও তার প্রতি পূর্ণ সমর্থন ও আস্থার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. মাহমুদা মিতুর রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা ও ভূমিকার প্রশংসা করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য শুভকামনা জানান তিনি।

পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, ডা. মাহমুদা মিতু একজন পেশাদার চিকিৎসক হওয়ার পাশাপাশি এই প্রজন্মের একজন সাহসী ও সচেতন রাজনীতিক। তিনি লেখেন, রাজনীতি কোনো একদিনের বিষয় নয়; এটি ধৈর্য, আত্মত্যাগ, সাহস ও প্রজ্ঞার দীর্ঘ পথচলা। যে রাজনীতি জনগণের কল্যাণে কাজ করে, জনগণ সেই রাজনীতিকেই আপন করে নেয়। ডা. মাহমুদা মিতু সেই জনবান্ধব রাজনীতির পথেই এগিয়ে চলেছেন।

তিনি আরও বলেন, রাজনীতির দীর্ঘ ও কঠিন সংগ্রামের জন্য জেনেশুনেই মাঠে নেমেছেন ডা. মাহমুদা মিতু। এই পথ কখনোই সহজ নয়, তবে সৎ ও সাহসী মানুষের হাত ধরেই ইতিহাস সৃষ্টি হয়।

নাহিদ ইসলাম আরও জানান, জাতীয় নাগরিক পার্টি ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্ব পেয়ে গর্বিত। ভবিষ্যতে তিনি রাজনীতিতে অবশ্যই সফল হবেন বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াত নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ২৫৩টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। এই জোটের অধীনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে নির্বাচনে অংশ নেবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →