ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০
নিউজ ডেস্ক
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রথমে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে এনা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় এনা বাসটির পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাস এসে এনা বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ইউনিক বাসটির সামনের গ্লাস ভেঙে যায়। দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্যামলী ও এনা পরিবহনের বাস দুটি।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন