|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

‘হাফপ্যান্ট পরছোস কেন, পাজামা পরতে পারছোস না?’ কিশোরকে মার

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৬, ০৬:৪২ পিএম
৭ পঠিত
00:00
00:00
‘হাফপ্যান্ট পরছোস কেন, পাজামা পরতে পারছোস না?’ কিশোরকে মার
প্রতীকী ছবিএআই দিয়ে তৈরি-ছবিঃ প্রথম আলো


রাজধানীর লালমাটিয়ায় এক স্কুলছাত্র ফুটবল প্র্যাকটিস শেষে কোচিং সেন্টারে যাওয়ার পথে দুই যুবকের হামলার শিকার হয়েছেন।

১৬ বছর বয়সী কিশোরটি নবম শ্রেণির ছাত্র এবং একই এলাকার ইংরেজি মাধ্যমের স্কুলে পড়েন।

হামলাকারীরা কিশোরকে প্রশ্ন করেন, ‘হাফপ্যান্ট কেন পরছিস?’ এবং জোরে গালি দিয়ে তার ওপর আক্রমণ চালান। কিশোর প্রতিরোধ করে দৌড়ে পালায়।

কিশোরের মা, যিনি একসময় সাংবাদিকতা করতেন, বলেন, ছেলে এখন ট্রমাটাইজড। তিনি বলেন, ‘এতে বোঝা যায়, আধিপত্যবাদী কিছু গোষ্ঠী নিজের পছন্দ অন্যের ওপর চাপাচ্ছে। বাইরে পাঠানোর সময় বারবার উদ্বেগ ও ভীতি অনুভব করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুল আই খান বলেন, ‘এ ধরনের ঘটনা সমাজে গণতান্ত্রিক সংকট তৈরি করে। সরকারের শক্ত পদক্ষেপ প্রয়োজন যাতে ব্যক্তিস্বাধীনতা রক্ষা হয়।’

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →