গুলশানে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৩, ০৩:০০ পিএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
রাজধানীর গুলশান থানাধীন নতুনবাজার এলাকা থেকে বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির গুলশান থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পুলিশের দাবি, তারা ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে বসেছিলেন।
গ্রেফতাররা হলেন, তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকার রিপন ইসলাম(৩৬), উত্তরার আজমপুর এলাকার মো. সিদ্দিক (৩৮), তুরাগের রানাভোলা এলাকার মনির (২৪), সবুজ সরকার (৩৮), বাউনিয়া এলাকার মিজান (২৫), ফুলবাড়িয়া এলাকার কামাল হোসেন (২৫), রমজান মার্কেট এলাকার সুমন (৩৫), উত্তরা ৩ নম্বর সেক্টরের হৃদয় (১৯), ১৩ নম্বর সেক্টরের মাহাবুব আলম (৩০), ১২ নম্বর সেক্টরের মহসিন হাওলাদার (৩৪) ও জসিম উদ্দিন (২৯)।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর ইসলাম জানান, গুলশান থানায় ২০২২ সালের একটি বিস্ফোরক মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিএনপির নেতাকর্মী। ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে গুলশান থানাধীন নতুনবাজার এলাকায় একটি স্থানে তারা গোপন বৈঠক করছিলেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এরপর এই ১১ জনকে সেখান থেকে গ্রেফতার করা হয়। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন