দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষে স্পেনে নিহত অন্তত ২১
আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে দুটি হাইস্পিড ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়।
রোববার দুর্ঘটনার পর দ্বিতীয় ট্রেনটি লাইন ছেড়ে ছিটকে গিয়ে একটি বাঁধের কাছাকাছি থেমে যায়। রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্দোবা প্রদেশের আদামুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো সোমবার ভোররাতে সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, নিহতের সংখ্যা ২০ ছাড়িয়ে যেতে পারে এবং দিনের আলোতে উদ্ধারকাজ এগোলে এ সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
দুটি ট্রেনে মিলিয়ে প্রায় ৪০০ যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাদের বেশিরভাগই স্পেনের নাগরিক। সাপ্তাহিক ছুটি শেষে কেউ মাদ্রিদে ফিরছিলেন, আবার কেউ রাজধানী থেকে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছিলেন।
ট্রেন দুটিতে কতজন বিদেশি পর্যটক ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, জানুয়ারি মাস স্পেনে সাধারণত পর্যটনের ভরা মৌসুম হিসেবে ধরা হয় না।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন