|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

“ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০২৬, ০৩:২০ পিএম
১১ পঠিত
00:00
00:00
“ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ছবি: সংগ্রহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয় এবং বেলা পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। সরেজমিনে দেখা গেছে, সায়েন্সল্যাব মোড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মিরপুর সড়কের নিউমার্কেট অংশে অবস্থান নেন। অপরদিকে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গ্রিনরোড অংশে জড়ো হন। দুই পক্ষকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আলাদা অবস্থানে রাখার উদ্যোগ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের সময় পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পিছু হটলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক ছাড়েনি। এক পর্যায়ে কিছু শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার কলেজ ছুটির পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করে। এতে ওই শিক্ষার্থীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

আহত শিক্ষার্থী বৃহস্পতিবার মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে এলে সহপাঠীরা ঘটনার বিস্তারিত জানতে পারে। এরপর তারা ক্ষুব্ধ হয়ে সায়েন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে তা সংঘর্ষে রূপ নেয়। তবে আহত শিক্ষার্থীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →