|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

নিখোঁজ ছাত্রলীগ কর্মী: সেপটিক ট্যাংকে মিলল হাত-পা বাঁধা লাশ

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি, ২০২৬, ০৭:৪৩ পিএম
৬ পঠিত
00:00
00:00
নিখোঁজ ছাত্রলীগ কর্মী: সেপটিক ট্যাংকে মিলল হাত-পা বাঁধা লাশ
ছবি: সংগ্রহীত

লক্ষ্মীপুরে আট দিন নিখোঁজ থাকার পর চন্দ্রপ্রভাবাঘ গ্রামের একটি ফাঁকা বাড়ির সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বির (২১) লাশ উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা থেকে একজনকে আটক করা হয়েছে।

নিহত রাব্বি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। স্থানীয়রা জানান, তিনি ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন।

নিহতের চাচা মো. সোহরাওয়ার্দী জানান, রাব্বি ১৬ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার বাবা পরদিন থানায় জিডি করেন।

শনিবার স্থানীয়রা সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পেয়ে গিয়ে হাত-পা বাঁধা লাশ দেখতে পান এবং পুলিশকে জানানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “হত্যার কারণ ও ধরন এখনও নির্ধারিত হয়নি। মামলার প্রস্তুতি চলছে।”

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →