|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

কারাফটকে শেষ দেখা:স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগের সাদ্দাম

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি, ২০২৬, ০১:০১ এএম
৮ পঠিত
00:00
00:00
কারাফটকে শেষ দেখা:স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগের সাদ্দাম
ছবি: সংগ্রহীত


কারাবন্দি অবস্থায়ই স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় তার নয় মাস বয়সী সন্তান ও স্ত্রী সুবর্ণা স্বর্ণালীর মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে আনা হলে সেখানে শেষবারের মতো তাদের ছুঁয়ে দেখেন তিনি।

কারা কর্তৃপক্ষ জানায়, মরদেহ দেখানোর আনুষ্ঠানিকতা শেষে সাদ্দামকে পুনরায় কারাগারে পাঠানো হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জুলাই-আগস্ট আন্দোলনকেন্দ্রিক একটি মামলায় গ্রেপ্তার হয়ে জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং তার শিশুসন্তানের মরদেহ পাওয়া যায় ঘরের মেঝেতে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মরদেহ উদ্ধারের পরপরই তদন্ত শুরু করা হয়েছে। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান না করে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

স্ত্রী ও সন্তানের মৃত্যুর খবর জানানো হলেও সাদ্দামকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ দুটি যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে আনা হয়।

কারাগারের জেলার আবিদ আহম্মেদ আরও জানান, গত ১৫ ডিসেম্বর জুয়েল হাসান সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় এবং তিনি সেখানেই বন্দি রয়েছেন। সকল নিয়ম মেনে সন্ধ্যার পর মরদেহ দেখার ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →